News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট : ব্যাটিং ব্যর্থতার পর আজ বোলারদের দিকে তাকিয়ে ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্ট : ব্যাটিং ব্যর্থতার পর আজ বোলারদের দিকে তাকিয়ে ত্রিপুরা

ত্রিপুরা -‌১৩৫

অসম-‌৬৬/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। প্রথম দিনই পড়লো ১৬ উইকেট। এরমধ্যে স্পিনারদের দখলে গেলো ১৪ উইকেট। ম্যাচের যা গতি প্রকৃতি তাতে নিশ্চিত ফলাফল হবে। তবে কোন্ দল জয় পাবে তা বলা মুস্কিল। প্রথমদিনই যেভাবে বল ঘুরলো তাতে দ্বিতীয় এবং তৃতীয় দিনে ব্যাট করা কঠিন তা নিসন্দেহে বলা যায়। আপাতত ম্যাচ কিছুটা ত্রিপুরার দিকে ঝুকে থাকলেও আজ সকালের ১ ঘন্টায় চিত্রটা পরিস্কার হয়ে যাবে। সকালে যদি রাজ্যদলের বোলাররা আবার জ্বলে উঠতে পারে তাহলে হয়তোবা ম্যাচ ত্রিপুরার অনুকুলেই থাকবে। আপাতত ৬৯ রানে এগিয়ে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। মঙ্গলবার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা প্রথম ইনিংসে ৫৯.‌৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান করে। দলের পক্ষে দলনায়ক দীপঙ্কর ভাটনাগর ৭৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, অভিক পাল ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪, দেবাংশু দত্ত ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং সোমরাজ দে ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। অসমের পক্ষে মোহিত ঠাকুর (‌৪/‌১২) এবং দ্রুতিময় নাথ‌ (‌৩/‌৪০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অসম। প্রথম দিনের শেষে ৩০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে অসম ৬৬ রান করে।দলের পক্ষে মহেন্দ্র  বোরা ৩৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং প্রবাল কলিতা ৪০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। ‌ত্রিপুরার পক্ষে অভিক পাল (‌২/‌১৪) এবং রিয়াদ হুসেন (‌২/‌১৭) সফল বোলার। আজ সকালে বোলারদের দিকে তাকিয়ে থাকবে ত্রিপুরা।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top