News Flash

  • Home
  • খেলা
  •  ‌শ্যামসুন্দর চন্দ্র স্মৃতি লীগ ফুটবলে টানা জয় জুয়েলসের, দুঙ্গার হ্যাটট্রিক
Image

 ‌শ্যামসুন্দর চন্দ্র স্মৃতি লীগ ফুটবলে টানা জয় জুয়েলসের, দুঙ্গার হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।

জয় অব্যহত রাখলো জুয়েলস অ্যাসোসিয়েশন। পিছিয়ে থেকেও মালসোয়াম দুঙ্গার হ্যাটট্রিকে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো জুয়েলস। পরাজিত করলো লালবাহাদুর ব্যায়মাগারকে। ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার জুয়েলস ৩-‌২ গোলে পরাজিত করে লালবাহাদুর ব্যায়ামাগারকে।‌ পেনাল্টি পাল্টা পেনাল্টি। জমজমাট ফুটবল। মঙ্গলবার উমাকান্ত ময়দানে লালবাহাদুর ক্লাব বনাম জুয়েলস অ্যাসোসিয়েশনের ম্যাচে প্রথমার্ধে ঘটলো এই ঘটনা। ১৫ মিনিটে লালবাহাদুরের পক্ষে জেস্সি লালমোয়াই জোয়ালা পেনাল্টিতে জাল নাড়িয়ে দিলো জুয়েলসের। গোল হজমের পর পাল্টা তা পরিশোধ করতে মরিয়া প্রয়াস জুয়েলসের। তবে কিছুতেই মিলছিল না সফলতা। ৩১ মিনিটে এবার পেনাল্টির সুযোগ পায় জুয়েলস। যাকে গোলে পরিণত করতে বিন্দুমাত্র সময় নষ্ট করলো না মালসুয়াম দুঙ্গা। ১-১ অবস্থানে জমে ওঠে ম্যাচ। তবে প্রথমার্ধে ম্যাচের সারমর্ম  এই দুটো পেনাল্টিই। এছাড়া দর্শকদের আর কিছুই প্রাপ্তি ছিল না। বিরতির পর আবার ও শুরু হলো ম্যাচ। এবার হয়তো ম্যাচের ক্লাইমেট পরিবর্তিত হবে, এই ভাবনাটাই ছিল দর্শকদের। হলো ঠিক এমনটাই। তবে ভাবনার যাবতীয় প্রতিফলন ঘটালো জুয়েলস। আবার ও পেনাল্টি পায় জুয়েলস। এর থেকে নিজের জোড়া গোল আদায় করে নেয় মালসোয়াম দুঙ্গা। ব্যবধান বেড়ে হয়ে গেল ২-১। মাথা বিগড়ে গেল লালবাহাদুরের। একের পর এক কাউন্টার অ্যাটাক করতে লাগলো লালবাহাদুর। কিন্তু গোল যে নেই। কাটছিল সময়। ৭২ মিনিট তখন ম্যাচের। লালবাহাদুরের হয়ে নান্দনিক একটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন জেস্সি। চিত্রপট আবার ও বদলে গেল ম্যাচের। এবার ২-২ গোল। এই অবস্থায় দাঁড়িয়ে দু দলই মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে। ম্যাচ প্রায় শেষ লগ্নে। জুয়েলসের পক্ষে মালসোয়াম দুঙ্গা অনবদ্য মেজাজে তাঁর হ্যাট্রিক তথা দলের জন্য তৃতীয় গোল আদায় করে নিতেই কেল্লা ফতে। এই একমাত্র গোলই জয়ের সফলতা বাগিয়ে নিলো জুয়েলসের পক্ষে। সুবাদে পয়েন্ট ও সংগ্রহ করে নিলো জুয়েলস। ম্যাচটি দারুন ভাবে পরিচালনা করলেন বিপ্লব  সিনহা। ম্যাচের সেরা ফুটবলার হলেন জুয়েলসের মালসোয়াম দুঙ্গা

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top