ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।সাফল্য পেলো বিষ্ময় বালিকা অর্শিয়া দাস। জাতীয় সাবজুনিয়র দাবা প্রতিযোগিতায়। দিল্লিতে এবছর হয়েছিলো আসর। মঙ্গলবার শেষ হয় ওই আসর। ১১ রাউন্ডের আসরে ৮ পয়েন্ট পেয়ে সপ্তম স্থান অর্জন করে রাজ্যের গর্ব ওই দাবাড়ুটি। পুরস্কার স্বরুপ পায় ২৮ হাজার টাকা। পাশাপাশি রেটিং ও বাড়ালো আর্শিয়া। আসরের সাফল্য থেকে অভিজ্ঞতা বাড়ালো পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি। স্বপ্ন দাবায় অনেক দূর এগিয়ে যাওয়ার। সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই কঠোর অনুশীলন করে চলছে হোলিক্রশ স্কুলের ওই ছাত্রীটি। সপ্তম স্থান দখল করলেও তেমন খুশি নয় আর্শিয়া। আরও ভালো ফলাফলের আশা ছিলো ওর।

দিল্লিতে জাতীয় দাবায় সপ্তম স্থানে অর্শিয়া
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















