News Flash

  • Home
  • খেলা
  •  কোচবিহার ট্রফি তামিলনাড়ুর কাছে ইনিংসে হেরে বিদায় ত্রিপুরার
Image

 কোচবিহার ট্রফি তামিলনাড়ুর কাছে ইনিংসে হেরে বিদায় ত্রিপুরার

তামিলনাড়ু-‌৪৬৭/‌৮

ত্রিপুরা-‌১৫০ &‌ ১৫০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।প্রত্যাশিতভাবে হারলো ত্রিপুরা। ইনিংস এবং ১৬৭ রানে। তামিলনাড়ুর বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটের শেষ ম্যাচে। আই সি এল শঙ্কর নগর মাঠে তৃতীয় দিনের শেষেই পরাজয নিশ্চিত হয়ে গিয়েছিলো ত্রিপুরার। দেখার ছিলো শেষ দিনে কতক্ষণ লড়াই করতে পারে। ত্রিপুরার অধিনায়ক আনন্দ ভৌমিক যতক্ষণ ক্রীজে ছিলেন ততক্ষণ লড়াই ছিলো। কিন্তু  আনন্দ আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। শেষের দিকের ব্যাটসম্যানরা ২২ গজে দঁাড়াতেই পারেননি কার্যত। ম্যাচ থেকে বোনাস পয়েন্ট নিয়ে জয় পেয়ে নকআউটে পৌছে গেলো তামিলনাড়ু। নকআউটে খেলার স্বপ্মন অধরা রয়ে গেলো ত্রিপুরা। আসরের প্রথম এবং শেষ ম্যাচে পরাজিত হলো ত্রিপুরা। তৃতীয় দিনের ৩ উইকেটে ৭১ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরা এদিন আরও ৭৯ রান যোগ করার ফঁাকে শেষ ৭ টি উইকেট হারায়। ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে এদিন লড়াই করলেন দলনায়ক আনন্দ।ত্রিপুরা দলের অধিনায়কটি ১৪২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন। এছাড়া রাজদ্বীপ দত্ত ৪২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান এদিন দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ত্রিপুরা ৭০.‌৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। তামিলনাড়ুর প৭ আকাশ দেব কুমার (‌৩/‌১২), পি ভিগনেশ (‌৩/‌২৭) এবং সি ভি অচ্যুৎ (‌৩/‌৪৭) সফল বোলার। প্রসঙ্গত:‌ তামিলনাড়ুর গড়া ৪৬৭ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো। আসরে ১৩ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করলো ত্রিপুরা। ‌‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top