News Flash

Image

কাছাড়ে মস্তিষ্ক বিকৃত যুবক খুন, গ্রেফতার এক

শিলচর (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত রুকনি বাগানে মস্তিষ্ক বিকৃত যুবক খুন । ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায় । ঘটনায় গ্রেফতার এক ।

স্ক্রু ড্রাইভার দিয়ে মাথায় আঘাত করে যুবক খুন করা হয়েছে বলে জানা গেছে । মৃত যুবকের নাম নির্মল নাথ । বয়স ৩৮ বছর । বাড়ি এলাকার নন্দ গ্রামে । খুনের অভিযোগে গ্রেফতার হওয়া যুবকের নাম বিশ্বজিৎ কালিন্দি । সে একই বাগানের বাসিন্দা ।

জানা গেছে যে, রবিবার দিনে এই ঘটনা ঘটেছে । ধলাই পালিশ থানার সেকেন্ড অফিসার ভি এল চড়াই এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছেন অভিযুক্তকে । সঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনায় শোকের ছায়া এলাকায় ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top