News Flash

Image

রামকৃষ্ণ নগরে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে জমকালো সংবর্ধনা

রামকৃষ্ণনগর (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : সংবর্ধনায় জোয়ারে ভাসছেন করিমগঞ্জের রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার । আজ রবিবার রাতাবাড়িতে করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজ স্থাপন ও অর্থ মঞ্জুরিকরন, মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রামকৃষ্ণনগর সরস্বতী বিদ্যামন্দিরের ব্যবস্থাপনায় সমষ্টির রামকৃষ্ণনগরস্থিত রামকৃষ্ণ বিদ্যাপীঠে আয়োজিত বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন দ্বারা নাগরিক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় । সেখানেই সংবর্ধনা প্রদান করা হয় রাতাবাড়ির বিধায়ককে ।

সময়ের দাবী মেনে রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহনের জন্য এই কর্মকান্ডের সম্পূর্ণ কৃতিত্ব প্রদান করে এই সম্বর্ধনার প্রকৃত উত্তরাধিকারী রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক বিজয় মালাকার । বলেন, ২০১৬ ইংরেজিতে যখন মুখ্যমন্ত্রী রাতাবাড়িতে এসেছিলেন তখন কথা দিয়ে গিয়েছিলেন যে মেডিকেল কলেজ রাতাবাড়িতে হবে। যেমন কথা তেমন কাজ। মেডিকেল কলেজ রাতাবাড়িতে হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোটা অসমে উন্নয়নের জোয়ার এনেছেন। যার ফলে সমস্ত জেলায় উন্নয়ন হচ্ছে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার, রামকৃষ্ণ নগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ, ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব, রামকৃষ্ণনগর বিজেপি মন্ডলের সভাপতি রঞ্জিত কর, সরস্বতী বিদ্যামন্দিরের সভাপতি রঞ্জিত নাথ, বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি মিলন দাস ও বিশিষ্ট শিক্ষাবিদ সুদেন্দু কুমার নাথ, প্রাক্তন মন্ডল সভাপতি বিকাশ সিংহ, বিশিষ্ঠ শিক্ষাবিদ অসিত চক্রবর্তী, রামকৃষ্ণনগর পৌরসভার সভানেত্রী ও সহ সভাপতি প্রতিমা নাথ ও হিমাংশু দেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

প্রসঙ্গত রবিবার দুপুর ২টোয় বিধায়কের নিজস্ব বাসভবন থেকে এলাকার অসংখ্য পুরুষ মহিলা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা একটা রেলি করে বিধায়ককে সঙ্গে নিয়ে কলেজ রোড থেকে সোজা চলে আসেন রামকৃষ্ণ বিদ্যাপীঠে। স্থানে স্থানে বিধায়ককে থামিয়ে উত্তরীয় পরিয়ে ও ফুল ছিটিয়ে সংবর্ধনা দেন। এরপর রামকৃষ্ণ বিদ্যাপীঠ প্রাঙ্গনে সরস্বতী বিদ্যামন্দিরের আচার্য শর্মিষ্ঠা দেবের পৌরহিত্যে নাগরিক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ টি বিভিন্ন সংগঠন বিধায়ক বিজয় মালাকারকে উত্তরীয়, চাদর, মানপত্র ও ফুলের তোড়া দিয়ে জমকালো সংবর্ধনা প্রদান করেন ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top