News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোলাঘাটিতে আক্রান্ত বিজেপির সাতজন কর্মী, কাঠগড়ায় মথা
Image

গোলাঘাটিতে আক্রান্ত বিজেপির সাতজন কর্মী, কাঠগড়ায় মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷  বিজেপির কর্মীরা ঘর ঘর অভিযান শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন৷ পরিকল্পিত ভাবে তাদের উপর রাতের অন্ধকারে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ৷ ঘটনা ১৭ গোলাঘাটী বিধানসভা কেন্দ্রের মুচরায়পাড়ায়৷  ১৭ গোলাঘাটী বিধানসভা কেন্দ্রের মুচরায়পাড়ায় শনিবার রাতে বিজেপির কর্মীরা ঘড়ঘড়  অভিযান শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন৷ পরিকল্পিত ভাবে তাদের উপর রাতের অন্ধকারে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ৷ এই ক্ষেত্রে অভিযোগের তীর তিপ্রা মথা দলের বিরুদ্ধে৷ এই ঘটনায় ছয়জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়৷ এর মধ্যে ১৭ গোলাঘাটী বিধানসভা কেন্দ্রের জনজাতি মোর্চার সহ সভাপতির চোখে ও হাতে আঘাত লাগে৷ অন্য বিজেপি কর্মীদের মাথায়, মুখে, হাতে আঘাত লাগে৷ পরে তাদের উদ্ধার করে নিয়ে আশা হয় জিবি হাসপাতালে৷ বর্তমানে জিবিতে চিকিৎসাধীন বিজেপি কর্মীরা৷ রবিবার আহত বিজেপি কর্মীদের দেখতে যান বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, ডুকলী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন  অজয় কুমার দাস সহ অন্যান্য নেতৃত্ব৷ আহতদের সঙ্গে কথা বলেন তারা৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top