News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতারিত প্রেমিকা গিলে নিল বিষ, প্রেয়সীকে ধর্ষণ করে ফেরার প্রেমিক, ভাইরাল হচ্ছে অবৈধ প্রেম
Image

প্রতারিত প্রেমিকা গিলে নিল বিষ, প্রেয়সীকে ধর্ষণ করে ফেরার প্রেমিক, ভাইরাল হচ্ছে অবৈধ প্রেম

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ প্রণয়ের সূত্র ধরে এক নাবালিকা ধর্ষিতা হয়েছে৷ অন্যদিকে এক কিশোরী প্রতারিত হয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে৷ একই দিনে দুটি ঘটনা৷ প্রতিটি ঘটনারই পুলিশ মামলা নিয়েছে৷ তবে অভিযুক্তরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে অবৈধ প্রেমের সম্পর্ক৷ কোথাও অভিভাবকদের উদাসীনতা, কোথাও অভিভাবকদের অনুশাসন৷ পারিবারিক চাপের মুখে এই ধরনের প্রণয়ের সম্পর্কগুলির পরিণতি ভয়াবহ রূপ নিচ্ছে৷ আত্মহত্যা থেকে শুরু করে খুন, ধর্ষণের মতো অপরাধের জন্ম দিচ্ছে৷ নিত্যদিন রাজ্যের কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে৷ এই অবৈধ প্রেম ভাইরাল হয়ে যাচ্ছে৷ সমাজ ব্যবস্থাকে ক্রমাগত বিষিয়ে তুলছে৷
এই অবৈধ প্রণয়ের বিষয়টি যে শুধুমাত্র অল্পবয়সীদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, প্রাপ্ত বয়স্কদের মধ্যেও কোথাও কোথাও তা লক্ষ্য করা যাচ্ছে৷ সমাজ, পরিবারকে ছাড়খার করে দিচ্ছে৷ পারিবারিক অশান্তির নেপথ্যে অনেকাংশেই এই অবৈধ প্রেম বা পরকীয়া যুক্ত রয়েছে৷
ফের রাজ্যে ধর্ষণের শিকার নাবালিকা৷ জানা গেছে, প্রেমিক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার প্রেমিকাকে বলপূর্বক ধর্ষণ করেছে৷ ঘটনা সাব্রুমের বেতা গায়ে৷ সংবাদ সূত্রে জানা গেছে, ঐ এলাকার বাসিন্দা হরিচরণ মুন্ডা তার প্রেমিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে৷ তাতে ঐ নাবালিকা গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পরিবারের সদস্যরা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ সেখান থেকে ঐ নাবালিকাকে সাব্রুম মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ জানা গেছে, নাবালিকার পরিবারের তরফে সাব্রুম থানায় অভিযুক্ত হরিচরণ মুন্ডার বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে, পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক৷
প্রেমিকের হাতে প্রতারিত প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ ঘটনার বিবরণে প্রকাশ, মান্দাইয়ের পাটনী এলাকার বসুরাম পাড়ার জনৈকা নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এলাকারই বিশু দেববর্মা৷ সম্প্রতি ঐ নাবালিকা জানতে পারে বিশু দেববর্মা বিবাহিত৷ এনিয়ে কয়েকদিন ধরে দুজনের মধ্যে সমস্যা চলছিল৷ আজ সকালে নিজ বাড়িতেই ঐ নাবালিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করে৷ পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসকদের চেষ্টায় ঐ নাবালিকা প্রাণে বেঁচে যায়৷ জানা গেছে, বিশু দেববর্মা আগরতলায় গোর্খাবস্তিস্থিত ভারতীয় খাদ্যনিগমের নৈশপ্রহরী হিসেবে চাকুরি করেন৷ তার বিরুদ্ধে ঐ নাবালিকার পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করেছে৷ তবে, এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top