News Flash

  • Home
  • দিনের খবর
  • “ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে, গাড়ি ভেঙে দিতে পারে’’, মন্তব্য দিলীপ ঘোষের
Image

“ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে, গাড়ি ভেঙে দিতে পারে’’, মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : “ওরা পিটিয়ে মেরে ফেলতে পারে। গাড়ি ভেঙে দিতে পারে।’’ রাজ্যে একের পর এক বোমা উদ্ধার, বিস্ফোরণ থেকে কাঁথির সভার আগে অভিষেকের ভিডিও হুঙ্কার নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন সাংসদ দিলীপ ঘোষ। ভগবানপুরে অভিষেকের সভাস্থলের অদূরে বিস্ফোরণে নেতার মৃত্যুর ঘটনায় তৃণমূলের ঘাড়েই দোষ চাপান তিনি। বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে দুষ্কৃতীদের দলে ঢুকিয়েছে তৃণমূল’। তিনি আরও বলেন, ‘যেখানেই বিস্ফোরণ, সেখানেই তৃণমূল’। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্য, “মুক্ত গণতন্ত্র। শান্তিপূর্ণ ভোট। এসব ডায়লগ শুনি। মানুষ বুঝতে পারছে ৫০০ টাকা নিয়ে কাদের ক্ষমতায় এনেছে’।

ডায়মন্ডহারবারের লাইট হাউস ময়দানে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ! জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এটা নতুন কিছু না। আমি বিগত সাত বছর ধরে এ জিনিস দেখে আসছি। হয় সভা করতে দেওয়া হয়না। নয় সবকিছু ভেঙে দেওয়া হয়। এরা বলে মুক্ত গণতন্ত্র। শান্তিপূর্ণ ভোট। এসব ডায়লগ শুনি। বাস্তবে বোঝা যায় পরিস্থিতি কি। ওরা বাঁচার জন্য শক্তি, গুন্ডামির আশ্রয় নেয়। ‘

সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতার সভা। তার সুরক্ষা যদি রাজ্য পুলিশ দিতে না পারে তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। দিলীপ ঘোষ তুলে আনেন বিধানসভা ভোটের আগে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার প্রসঙ্গ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top