News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নত মানবসম্পদ গড়ে তুলতে সরকার আন্তরিক : সমাজকল্যাণমন্ত্রী
Image

উন্নত মানবসম্পদ গড়ে তুলতে সরকার আন্তরিক : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ উন্নত মানবসম্পদ গড়ে তুলতে সরকার আন্তরিক প্রচেষ্টা নিয়েছে৷ এই লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই শিশুদের প্রাকপ্রাথমিক শিক্ষার পাশাপাশি পুষ্টিকর খাদ্য দেওয়া হচ্ছে৷ আজ খেদাছড়া বাজার শেডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এলপিজি সংযোগ প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন৷ উল্লেখ্য, আজ দশদা ব্লকের ১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নেও সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে৷ আগামী প্রজন্মের সুুস্থ বিকাশে গর্ভবতী মহিলাদের প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনা ও মুখ্যমন্ত্রী মাত্রপুষ্টি উপহার প্রকল্পে পুষ্টিকর খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে৷ এলপিজি সংযোগ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, দামছড়া বিএসির ভাইস চেয়ারম্যান দুশান্ত রিয়াং, সিডিপিও সুুবিনয় ভৌমিক প্রমুখ৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top