News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে দলগত বিভাগে দাপট উত্তর চব্বিশ পরগনার
Image

রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপে দলগত বিভাগে দাপট উত্তর চব্বিশ পরগনার

কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) বুধবার শেষ হল রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপের দলগত বিভাগের খেলা। এতে দাপট উত্তর চব্বিশ পরগনার। মোট চারটে সোনা পাচটা রূপো এবং একটি ব্রোঞ্জ সহ দশটি পদক পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিন কলকাতা। তারা দুটো সোনা,তিনটে রূপো,চারটে ব্রোঞ্জ সহ মোট নয়টি পদক জিতেছে।

ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্ত্রী শর্মি সেনগুপ্ত এখবর জানিয়ে বলেন, “রাজ্য টেবিল টেনিসের দলগত চ্যাম্পিয়নের খেতাব মেনস বিভাগে হাওড়ার দখলে। তারা ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে। ওমেনস বিভাগে দলগত চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা। তারা ফাইনালে দক্ষিন কলকাতাকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে।”
অনুর্ধ ১৩ বয়সীদের ইয়ুথ গার্লসে চ্যাম্পিয়ন হল উত্তর চব্বিশ পরগনা। তারা ফাইনালে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমীকে ৩-২ ব্যবধানে পরাজিত করল। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিন কলকাতা এবং উত্তর কলকাতা। এই বিভাগে ছেলেদের বিভাগে হাওড়া দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। তারা ফাইনালে উত্তর চব্বিশ পরগনাকে ৩-২ ব্যবধানে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হয়েছে দক্ষিন কলকাতা এবং উত্তর কলকাতা।

অনুর্ধ ১৫ মেয়েদের বিভাগে সেরা উত্তর চব্বিশ পরগনা। ফাইনালে তারা দক্ষিন কলকাতাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে খেতাব জিতে নেয়। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে পশ্চিম কলকাতা এবং বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমী। এই বিভাগের ছেলেদের খেতাব উত্তর কলকাতার। ফাইনালে তারা দক্ষিন কলকাতাকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় উত্তর ২৪ পরগনা এবং হাওড়া।
অনুর্ধ ১৭ বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিন কলকাতা। তারা ফাইনালে ৩-১ ব্যবধানে উত্তর চব্বিশ পরগনাকে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলী এবং উত্তর কলকাতা। এই বিভাগে মেয়েদের খেতাব হুগলীর। ৩-২ ব্যবধানে তারা উত্তর ২৪ পরগনাকে পরাজিত করল।

অনুর্ধ ১৯ বিভাগে মেয়েদের দলগত চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা। তারা ফাইনালে ৩-১ ব্যবধানে দক্ষিন ২৪ পরগনাকে পরাজিত করে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলী ও দক্ষিন কলকাতা। এই বিভাগে ছেলেদের দলগত চ্যাম্পিয়ন দক্ষিন কলকাতা। তারা ফাইনালে উত্তর ২৪ পরগনাকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে। এই বিভাগে যুগ্মভাবে তৃতীয় হুগলী এবং উত্তর কলকাতা।

Releated Posts

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026

‘পিএসবি কনফ্লুয়েন্স’-এ সহযোগিতামূলক আলোচনা ও সেরা পদ্ধতি বিনিময়ে জোর সরকারের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সহযোগিতামূলক আলোচনা এবং সেরা পদ্ধতি বিনিময়ের লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ আগস্ট নয়াদিল্লিতে ‘পিএসবি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top