News Flash

  • Home
  • খেলা
  • সিকিমে আমন্ত্রণমূলক ভলিবলে অংশ নিতে রাজ্যদলের সিলেকশন
Image

সিকিমে আমন্ত্রণমূলক ভলিবলে অংশ নিতে রাজ্যদলের সিলেকশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর।। পূর্বোত্তরে আমন্ত্রণ মূলক ভলিবল প্রতিযোগিতার আয়োজনে অংশ নিতে চলেছে ত্রিপুরা। সিকিম সহ পূর্বোত্তরের ৮ রাজ্য ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর। প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার আয়োজক পূর্বোত্তরের অন্যতম রাজ্য সিকিমের রত্নজ্যোতি ক্লাব। এতে অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়ে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন দল পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এই উপলক্ষে রাজ্য দল গঠনের উদ্দেশ্যে আগামী ৪ ডিসেম্বর সিলেকশন ট্রায়ালের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী, আধা সেনাবাহিনী, বিএসএফ, এসএসবি, সিআরপিএফ এবং ভারতীয় রেলে কর্মরত খেলোয়াররা কোন রাজ্য দলের হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না বলে উদ্যোক্তারা জানিয়ে দিয়েছেন। স্বাভাবিক কারণে এর বাইরে উপযুক্ত ইচ্ছুক ভলিবল খেলোয়ারদের ৪ ডিসেম্বর, বিকেল তিনটায় নির্বাচনী শিবিরে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম এবং আধার কার্ডের প্রত্যয়িত নকল সহ উপস্থিত থাকার জন্য ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী সচিব চন্দন সেন আহ্বান জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top