নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্র্যতনের ঘটনা বেড়েই চলেছে৷এরই প্রতিবাদে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি বিক্ষোভ মিছিল সংঘটিত করে৷ বুধবার ভানুঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন৷ তাদের দাবি নারী সংক্রান্ত ঘটনার সাথে জড়িতদের অতিবিলম্ব গ্রেফতার করা হোক৷
ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির জেরে বুধবার আগরতলায় মিছিল করেন ভারতের গণতান্ত্রিক নারী সমিতি৷ এদিন মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ মহিলারা কালো রঙের শাড়ি পরিধান করেন৷ এদিন ভারতের গণতান্ত্রিক নারী সমিতি সভানেত্রী ঝর্ণা দাস বৈদ্য পাল তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, নারী নির্যাতনের অভিযুক্তরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে৷ ২০১৮ সালের বিজেপি ও আইপেএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নারী সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান তিনি৷ তাদের দাবি রাজ্যে ক্রমবধমান নারী নির্যাতন বন্ধ করা হোক৷তাদের আরও দাবি নারী সংক্রান্ত অপরাধে জড়িতদের অতিবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করা হোক৷

নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে নারী সমিতির বিক্ষোভ মিছিল আগরতলায়
Tags:
Releated Posts
আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি
আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…
উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…
রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত প্রভু জগন্নাথের স্নানযাত্রা, মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়
আগরতলা, ২৯ জুন : সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল প্রভু শ্রীজগন্নাথ দেবের…
শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
আগরতলা, ২৯ জুন : শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে…


















