News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির আবগারি নীতি মামলা : ব্যবসায়ী অমিত অরোরাকে গ্রেফতার করল ইডি
Image

দিল্লির আবগারি নীতি মামলা : ব্যবসায়ী অমিত অরোরাকে গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় আরও একজন ব্যবসায়ীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার আর্থিক অনিয়মের অভিযোগে ব্যবসায়ী অমিত আরোরাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে বুধবার জানা গিয়েছে, ধৃত ব্যবসায়ী গুরুগ্রামের বাডি রিটেল প্রাইভেট লিমিটেডের পরিচালক। এই মামলায় ইডির হাতে এটি ষষ্ঠ গ্রেফতার। অরোরাকে মঙ্গলবার রাতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ফৌজদারি ধারায় গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, এই মামলায় সম্প্রতি দাখিল করা একটি চার্জশিটে সিবিআই দাবি করেছে, অমিত অরোরা, অন্য দুই অভিযুক্ত, দিনেশ অরোরা এবং অর্জুন পান্ডে, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার “ঘনিষ্ঠ সহযোগী” হিসেবে পরিচিত। ইডিও গত সপ্তাহে এই মামলায় নিজেদের প্রথম চার্জশিট (প্রসিকিউশন অভিযোগ) দাখিল করেছে, তাতে ধৃত ব্যবসায়ী সমীর মাহান্দ্রু এবং আরও কয়েকটি সংস্থার নাম উল্লেখ রয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top