News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১ ডিসেম্বর জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে ভারত, পৌরোহিত্যে ২০২৩-এর ৩০ নভেম্বর অবধি
Image

১ ডিসেম্বর জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে ভারত, পৌরোহিত্যে ২০২৩-এর ৩০ নভেম্বর অবধি

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): ভারত বৃহস্পতিবার, ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করবে। সভাপতিত্বের সময় ভারত সমগ্র দেশের একাধিক স্থানে ৩২টি বিভিন্ন সেক্টরে প্রায় ২০০টি বৈঠক করবে। পরের বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনটি ভারত কর্তৃক আয়োজিত সর্বোচ্চ-প্রোফাইল আন্তর্জাতিক সমাবেশগুলির মধ্যে একটি হবে৷

জি-২০ হল বিশ্বের প্রধান উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারি ফোরাম। জি-২০ হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত ১৯টি দেশ। সমষ্টিগতভাবে জি-২০ বিশ্বব্যাপী জিডিপির ৮৫ শতাংশ, আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। ইতিমধ্যেই ভারতের জি-২০ প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইটও উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top