News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে ১৪০০ কিমি পদযাত্রা করলেন কংগ্রেস নেতা কর্মীরা
Image

রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে ১৪০০ কিমি পদযাত্রা করলেন কংগ্রেস নেতা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  কংগ্রেসের ভারত জোড়ো- ত্রিপুরা বাঁচাও যাত্রা  রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্র পরিক্রমা করেছে৷ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷
সমাপ্ত হল প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও যাত্রা৷ ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছিল প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও যাত্রা৷ ২৮ নভেম্বর এই যাত্রা শেষ হয়েছে৷ প্রায় ১০ হাজার পদ যাত্রী রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১৪০০ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেছে৷ প্রদেশ কংগ্রেসের লক্ষ্যমাত্রা ছিল ১২০০ কিলোমিটার পদযাত্রা করার৷ কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ১৪০০ কিলোমিটার পদযাত্রা করা হয়েছে৷ প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো, ত্রিপুরা বাঁচাও যাত্রা শেষ হওয়ার পর মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ তিনি আরও জানান প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও জাত্রাকে সাধারন মানুষ মন থেকে স্বাগত জানিয়েছে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top