News Flash

  • Home
  • দিনের খবর
  • হাসপাতালে চক্ষু পরীক্ষা করালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার
Image

হাসপাতালে চক্ষু পরীক্ষা করালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার

বাঁকুড়া, ২৯নভেম্বর (হি. স.) : নিজের চক্ষু পরীক্ষা করাতে সাত সকালেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার।এই কলেজেরই প্রাক্তন ছাত্র সুভাষ বাবু।নিজের কলেজের প্রতি আলাদা একটা টান আছেই, সেই সঙ্গে এখানের চিকিৎসকদের উপর তার অগাধ আস্থা। মঙ্গলবার সকালেই সুভাষ বাবু হাজির হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সামনে ।সাধারন রোগীর মতই টিকিট কাটেন ।সেই সময় অবশ্য টিকিট কাউন্টারে ভীড় ছিল না।টিকিট কেটেই তিনি চক্ষু বিভাগে চক্ষু পরীক্ষা করান।দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ও কর্মীরা তার চক্ষু পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

এপ্রসঙ্গে সুভাষ বাবু বলেন-আমি এই কলেজ‍্ররই ছাত্র।এই কলেজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক।সর্বোপরি আমি এখানের চিকিৎসকদের উপর ভরসা রাখি।সেজন্যই এখানে এসে চোখ পরীক্ষা করালাম।এখানে এসে অনেক ছাত্র ছাত্রীদের সাথে কথা হল, কলেজের প্রিন্সিপালের সাথেও সাক্ষাৎ হল।তার কাছেই জানতে পারি এখানের কটেজে ছাত্র ছাত্রী থাকার ব্যবস্থা হয়েছে।খুব ভালো লাগলো।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top