News Flash

  • Home
  • দিনের খবর
  • কঠিন সময়ে সঠিক ও সময়মত তথ্য সরবরাহ করা সংবাদ মাধ্যমের দায়িত্ব : অনুরাগ ঠাকুর
Image

কঠিন সময়ে সঠিক ও সময়মত তথ্য সরবরাহ করা সংবাদ মাধ্যমের দায়িত্ব : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): কঠিন সময়ে সঠিক ও সময়মত তথ্য সরবরাহ করা সংবাদ মাধ্যমের দায়িত্ব। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। করোনা-মহামারীর সময়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন, “কোভিড সংকট বিশ্বজুড়ে আমাদের সকলের জন্য পরীক্ষার সময় ছিল। লকডাউনের জন্য, শুধুমাত্র সংবাদ মাধ্যমই মানুষকে বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত করেছিল। এই ধরনের পরিস্থিতিতে, সঠিক এবং সময়মত তথ্য সরবরাহ করা মিডিয়ার দায়িত্ব হয়ে যায়।”

মঙ্গলবার এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি আরও বলেছেন, কোভিড-১৯ সচেতনতা বার্তা, গুরুত্বপূর্ণ সরকারী নির্দেশিকা এবং বিনামূল্যে অনলাইন পরামর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে ভারতীয় সম্প্রচারকারী ও ভারতীয় মিডিয়া। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও সন্ত্রাসী হামলার ক্ষেত্রে মিডিয়াকে দায়িত্বের সঙ্গে রিপোর্ট করতে হবে। মিডিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সন্ত্রাসী হামলার ক্ষেত্রে লাইভ রিপোর্টিং যেন আক্রমণকারীদের কোনও সূত্র না দেয় এবং তাদের খারাপ উদ্দেশ্যগুলিকে সহজতর না করে তোলে।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top