News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : সরাসরি জয়ের লক্ষ্যে ত্রিপুরা, ঘুরে দাঁড়ানোর প্রয়াস গুজরাটের
Image

কোচবিহার ট্রফি : সরাসরি জয়ের লক্ষ্যে ত্রিপুরা, ঘুরে দাঁড়ানোর প্রয়াস গুজরাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। গুজরাটের বিরুদ্ধে সরাসরি জয় পাওয়াটা ত্রিপুরার পক্ষে দুরূহ ঠেকছে। প্রথম ইনিংসের ভুলগুলো শুধরে গুজরাট এখন অনেকটাই সমৃদ্ধ। দু’শ রানে প্রথম ইনিংস শেষ করার খেসারত দিয়ে ফেলেছে। সেই ভুল আর দ্বিতীয়বার করতে নারাজ গুজরাটের ব্যাটার্সরা। আগামীকাল ম্যাচের চতুর্থ তথা অন্তিম দিনে গুজরাটের ক্রিকেটাররা ঝুঁকি নেবে, চ্যালেঞ্জ ছুড়ে দেবে ঠিকই। তবে এপর্যন্ত খেলার ফলাফলের প্রেক্ষাপটে ম্যাচের লাগাম কিন্তু ত্রিপুরার হাতের মুঠোয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে প্রথম ইনিংসে লীড নেওয়ার সুবাদে ত্রিপুরা ৩ পয়েন্ট ধরে রাখতে পারবেই। উপরন্তু গুজরাট ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলে সরাসরি জয়ও পেতে পারে ত্রিপুরা। কোচবিহার ট্রফির ত্রিপুরা – গুজরাট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে গুজরাট এই মুহূর্তে ৯৯ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে তাদের হাতে আরো ৭ উইকেট বর্তমান। এর আগে গুজরাটের প্রথম ইনিংসের ২০১ রানের জবাবে ত্রিপুরা তাদের প্রথম ইনিংস ২৭১ রানে শেষ করেছে। দলের পক্ষে সপ্যজিৎ দাস এর (১০৬ রান) শতক মূলতঃ দলের স্কোর সমৃদ্ধ করেছে,  পাশাপাশি ত্রিপুরা দল ৭০ রানের লিড নিতে পেরেছে। টেল এন্ডারে দেবরাজের ২৩ রানও উল্লেখ করার মতো। গুজরাটের প্রাংসু ৪৮ রানে তিনটি এবং রোহন ৭০ রানে দুটি উইকেট পেয়েছে। দ্বিতীয় ইনিংস শুরু করে গুজরাট দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪৬ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ১৬৯ রানে থেমেছে। ৫৫ রানে রুদ্র ময়ূর প্যাটেল এবং ৫২ রানে আকাশ দাভে আউট হয়ে উইকেট ছাড়লেও অমিত গুপ্ত ১৮ রানে এবং অধিনায়ক রুদ্র প্যাটেল ২৬ রানে অপরাজিত ভূমিকায় উইকেটে রয়েছে। ত্রিপুরার রাজদীপ রিব্রজিৎ-রা আগামীকাল প্রথম বেলায় বোলিং সাফল্য পেলে সরাসরি জয়ও চলে আসতে পারে ত্রিপুরার দখলে। সংক্ষিপ্ত স্কোর: গুজরাট প্রথম ইনিংস ২০১ রান, দ্বিতীয় ইনিংস ১৬৯/৩; ত্রিপুরা প্রথম ইনিংস ২৭১ রান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top