News Flash

Image

কল্যাণপুর ঘরে ঘরে বিজেপির কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৭ নভেম্বর৷৷ ঘর ঘর বিজেপি কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার বিশাল মিছিল করে কল্যাণপুরে শক্তির মহড়া দিলো বিজেপি৷ এই মিছিল থেকে বিজেপি জানান দিলো কল্যাণপুরে তারা কতটুকু এগিয়ে৷ আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই যে এ সমস্ত আয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না৷ রবিবার প্রথমে সোনার তরী মুক্ত মঞ্চের সামনে সমস্ত কার্যকর্তা ও সমর্থকরা মিলে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন৷ এর পরেই মিছিল শুরু হয়৷ সুবিশাল এই মিছিল প্রথমে সোনার তরী মুক্তমঞ্চের সামনে থেকে কল্যাণপুর ব্লক অফিস পর্যন্ত যায়৷ এর পর ওই খান থেকে আবার কল্যাণপুর সব্জি বাজারের ভিতর দিয়ে গিয়ে ফের সোনার তরী মুক্তমঞ্চের সামনে শেষ হয়৷ এই পদযাত্রায় নেতৃত্ব দেন কল্যাণপুরের বিধায়ক তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি পিনাকী দাস চৌধুরী৷ এছাড়াও ছিলেন কল্যাণপুর বিজেপি মন্ডল সভাপতি জীবন দেবনাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, আগরতলা থেকে আগত প্রভারী রতন কান্ত রায় প্রমুখ৷ মিছিলের শেষে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন ঘর ঘর বিজেপি অনেকটা রিপোর্ট কার্ড এর মতো৷ এই কর্মসূচিতে বিজেপি কার্য কর্তারা প্রতি ঘরে গিয়ে খবর নিচ্ছেন জনগন কি কি সরকারী সুযোগ সুবিধা পেয়েছেন এবং তারা আরও কি কি সুযোগ সুবিধা সরকারের কাছে আশা করছেন৷ এদিনের মিছিলে লোক সমাগম উল্লেখযোগ্য করে বিজেপি জানান দিলো আগামী দিনে কোন খাতে জল বইতে পারে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top