News Flash

  • Home
  • প্রধান খবর
  • নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুঅশোকনগরে উদ্ধার গলার নলি কাটা দেহ
Image

নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুঅশোকনগরে উদ্ধার গলার নলি কাটা দেহ

অশোকনগর, ২৭ নভেম্বর (হি.স.) : সরকারি হাসপাতালের নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু। উত্তর ২৪ পরগনার অশোকনগরে ভাড়াবাড়ির খাটের নিচ থেকে উদ্ধার গলার নলি কাটা দেহ। রবিবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম উদ্ভব সরকার। বয়স ২১ বছর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার বাসিন্দা তিনি। পড়াশোনার সূত্রে উত্তর ২৪ পরগনার অশোকনগরে আসেন ওই পড়ুয়া। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের অধীনে নার্সিং কলেজে ভরতি হয়েছিলেন তিনি। এক সঙ্গে পড়াশোনার সুবাদে একই সঙ্গে থাকতেন আরেক যুবক, নাম বিক্রম সরকার। সূত্রের খবর, রবিবার সকালে হন্তদন্ত হয়ে ঘরে তালা দিয়ে বেরিয়ে যান বিক্রম। বাড়ি মালিকের সন্দেহ হয় তা দেখে। জিজ্ঞেস করতেই বিক্রম জানান, তিনি বাড়ি যাচ্ছেন।

গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় বিক্রম যেতেই ভাড়া দেওয়া ঘরটি খোলেন মালিক। সঙ্গে সঙ্গে ভয়ংকর কাণ্ড। দেখেন, খাটের নিচে পড়ে উদ্ভবের রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে রক্তাক্ত দেহ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই গোটা বিষয়টা স্পষ্ট হবে।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top