News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এনসিসির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

এনসিসির উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর৷৷  সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে এনসিসির উদ্যোগে রবিবার ভগৎ সিং যুব আবাসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রবিবার ভগৎ সিং যুব আবাসে এনসিসি ১৩ নম্বর ত্রিপুরা ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে এনসিসি স্বেচ্ছাসেবকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রক্তদান শিবিরের প্রাসঙ্গিক কথা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এনসিসির কর্মকর্তারা বলেন আমাদের রাজ্যে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট রয়েছে৷ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে রক্ত একটি অন্যতম উপাদান৷ রক্তের অভাবে অনেক সময় চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়৷ এক ফোটা রক্তের মূল্য অপরিসীম৷ রক্তের অভাবে যাতে রাজ্যে চিকিৎসা পরিষেবা কোনভাবে  ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এনসিসির উদ্যোগে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন৷ আগামী দিনেও এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উদ্যোক্তারা৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top