News Flash

  • Home
  • দিনের খবর
  • জি-২০-এর চেয়ারম্যান পদ পাওয়া ভারতের জন্য গর্বের বিষয়মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী মোদী
Image

জি-২০-এর চেয়ারম্যান পদ পাওয়া ভারতের জন্য গর্বের বিষয়মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.): জি-২০-এর চেয়ারম্যান পদ পাওয়া ভারতের জন্য গর্বের বিষয় বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ৯৫তম সংস্করণে জি-২০-এর সভাপতিত্ব পাওয়ার বিষয় উল্লেখ করেন। স্বাধীনতার অমৃতে ভারত বড় দায়িত্ব পেয়েছে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা মন কি বাত এর ১০০তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। দেশের জনগণের সঙ্গে যোগাযোগ আমার জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ জি-২০র সঙ্গে নিজেদের যুক্ত করছে। তেলেঙ্গানার রাজন্না সিরসিলা জেলার একজন তাঁতি ইয়েলধি হরিপ্রসাদ গারু, নিজের হাতে জি-২০ লোগোটি বুনিয়ে আমাকে পাঠিয়েছেন। এই অসাধারন উপহার দেখে আমি অবাক হলাম। হরিপ্রসাদের শিল্পকলায় এমন পারদর্শিতা রয়েছে যে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, হরিপ্রসাদ এই প্রতীকের সঙ্গে আমাকে একটি চিঠিও পাঠিয়েছেন। এতে তিনি লিখেছেন যে আগামী বছর জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের এই অর্জনের খুশিতে তিনি নিজ হাতে তৈরি করেছেন জি-২০-র এই প্রতীক।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top