News Flash

  • Home
  • দেশ
  • হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে, মৃত্যু হয়েছে একজনের
Image

হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে, মৃত্যু হয়েছে একজনের

চিন, ২৭ নভেম্বর (হি. স.) : ফের আতঙ্ক বাড়িয়ে হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে চিনে। পরপর ৪ দিন প্রায় ৪০ হাজারের কাছাকাছি পৌঁছল চিনের সংক্রমণ।

রবিবার কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা সংক্রমণ নয়, এই হাজার সংক্রমণ ছড়িয়েছে দেশের অন্দরেই। শনিবার একজনের মৃত্যুও হয়েছে করোনায়। এই নিয়ে সে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ২৩৩। আর করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৭ হাজার ৮০২। এই সংক্রমণের জেরে ক্রমশ বেড়েই চলেছে লকডাউনের পরিধি। আর তাতে ক্রমশ ক্ষুব্ধ হচ্ছেন মানুষজন। জিনজিয়াং শহরে বিক্ষোভ দেখিয়েছেন অনেকেই। রাজধানী শহর বেজিং-এও একই পরিস্থিতি।

শনিবার চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯১, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড। গত চারদিন ধরে আক্রান্তের সংখ্যা এভাবেই ক্রমশ বাড়ছে। নতুন আক্রান্তের মধ্যে ৩৬ হাজার ৮২ জনের কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন চিনের স্বাস্থ্য কমিশন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top