News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করবুক ব্লকের চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন
Image

করবুক ব্লকের চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তোলা হচ্ছে৷ এই লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি  মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ গতকাল করবুক ব্লকের চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং একথা বলেন৷ মৎস্যমন্ত্রী বলেন, মৎস্যচাষিদের উন্নত প্রথায় মৎস্যচাষে দক্ষ করে তুলতে রাজ্যের বিভিন্ন ব্লকে মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ চন্দ্রসিং পাড়ায় মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম ত্রিপুরা, মৎস্য দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, মৎস্য দপ্তরের উপধিকর্তা এস সরকার, সমাজসেবী অতীন্দ্র রিয়াং প্রমুখ৷ উল্লেখ্য, মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং এদিন শিলাছড়ি ব্লকের বড়বিল ভিলেজেও একটি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের উদ্বোধন করেন৷ শিলাছড়ি ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাছড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান থৈঙ্গা মগ, সমাজসেবী মধুসূধন চাকমা প্রমুখ৷ এই দুটি মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৫২ লক্ষ ৬৪ হাজার টাকা করে৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top