News Flash

  • Home
  • দেশ
  • শেষ মুহূর্তের গোলে হকি টেস্ট সিরিজে জয় অস্ট্রেলিয়ার
Image

শেষ মুহূর্তের গোলে হকি টেস্ট সিরিজে জয় অস্ট্রেলিয়ার

অ্যাডিলেড, ২৬ নভেম্বর (হি.স.) : ব্লেক গভার্সের শেষ মুহূর্তের গোলে শনিবার হকি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৫-৪ গোলে হারিয়েছে।

ভারতের হয়ে আকাশদীপ সিং (১০ তম, ২৭ তম, ৫৯ তম মিনিট) তিনটি গোল করেন এবং একটি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং (৩১ তম মিনিট)। অস্ট্রেলিয়ার হয়ে গোল করেন লাচলান শার্প (৫ম মিনিট), নাথান ইফ্রামস (২১তম মিনিট), ক্রেইগ টম (৪১তম মিনিট) এবং গাওয়ারস (৫৭তম ও ৬০ মিনিট)।
ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে পর্যন্ত ভারত ৪-৩ পিছিয়ে ছিল। আকাশদীপ ৫৯তম মিনিটে গোল করে ম্যাচটি সমতা আনেন। তবে এর মধ্যে দুটি পেনাল্টি গোলের সুযোগ নষ্ট করেন হারমনপ্রীত । গভার্স প্রথম পেনাল্টি মিস করলেও দ্বিতীয় পেনাল্টি পেয়ে তার ১১৮তম গোল করে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন।

এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামীকাল রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top