News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতিদিনই দেরীতে আসে ট্রেন, প্রতিবাদে বীরভূমে ট্রেন অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের
Image

প্রতিদিনই দেরীতে আসে ট্রেন, প্রতিবাদে বীরভূমে ট্রেন অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের

সিউড়ি, ২৫ নভেম্বর (হি.স.) : দেরি করে ট্রেন আসা যেন নিত্য ব্যারাম। প্রতিদিনের মত শুক্রবারও ট্রেন দেরী করে আসতেই রেল অবরোধে সামিল হলেন যাত্রীরা। এদিনও বীরভূমের মুরারই রেল স্টেশনে সাহেবগঞ্জ- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি দেরিতে স্টেশনে ঢুকতেই আটকে দেন তাঁরা। প্রায় ৪০ মিনিট ধরে চলে ট্রেন অবরোধ। দিনের ব্যস্ত সময়ে এমন অবরোধের জেরে আটকে পড়ে একের পর এক ট্রেন। ফলে এর জেরে ব্যাপকভাবে প্রভাবিত হল হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে শাখা ।

নির্ধারিত সময়ে কোনওদিনই পৌঁছতে পারে না ট্রেন । প্রতিদিন দেরীর কারনে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। যার জন্য অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ফলে ক্ষোভের বার্তা সঠিক জায়গায় পৌঁছতে চরমতম পদক্ষেপ নিলেন রেলযাত্রীরা। অন্যান্য দিনের মতো আজও ট্রেন দেরি করে আসায় লাইনে নেমে রেল অবরোধে সামিল হন তারা। বীরভূমের মুরারই রেল স্টেশনে সাহেবগঞ্জ- রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি দেরিতে স্টেশনে ঢুকতেই আটকে দেন তাঁরা। প্রায় ৪০ মিনিট ধরে চলে ট্রেন অবরোধ। ওই শাখায় দিনের ব্যস্ত সময়ে এমন অবরোধের জেরে আটকে পড়ে একের পর এক ট্রেন। ব্যাপকভাবে পর্যদুস্ত হয় ওই শাখার রেল পরিষেবা। ফলে এর জেরে ব্যাপকভাবে প্রভাবিত হল হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে শাখা ।

পরে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় রেলের আধিকারিকরা এসে কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। তাদের আশ্বাসে যাত্রীরা শেষ পর্যন্ত এই অবরোধ তুলে নেন। কিন্তু, তার আগে প্রায় ৪০ মিনিট চলে এই ট্রেন অবরোধ। যার জেরে বিঘ্নিত হয় এই শাখার রেল পরিষেবা। দিনের ব্যস্ত সময়ে অবরোধের জেরে আটকে পড়ে বেশ কিছু ট্রেন। ভোগান্তিতে পড়েন ওই রুটে যাতায়াতকারী কয়েকশো যাত্রী।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top