News Flash

  • Home
  • দিনের খবর
  • চলচ্চিত্রোৎসবে বিরোধীদেরও ডাকার বার্তা মমতার
Image

চলচ্চিত্রোৎসবে বিরোধীদেরও ডাকার বার্তা মমতার

কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : ডিসেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদেরও ডাকার বার্তা দিলেন।

সেই সম্পর্কেই বক্তব্য পেশ করতে গিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তীর উদ্দেশে তাঁর বার্তা ,অনুষ্ঠানে যেন বাংলার সব দলের বিধায়ক ও সাংসদকে আমন্ত্রণ জানানো হয়। তিনি বলেন, “যে যে আসবে আসবে না আসবে না আসবে সেটা তাঁদের ব্যাপার। কিন্তু আমরা সবাইকে বলব। সে বিরোধী হোক আর যাই হোক।” তবে, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বিরোধীরা চলচ্চিত্র উৎসবে কতটা সাড়া দেন সেটাই এখন প্রশ্ন।

প্রশ্ন হল, কোন কোন তারকাকে দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে? এ দিন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। চমকের এখানেই শেষ নয় হাজির থাকবেন শাহরুখ খানও। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই যারা আসবেন বলে জানিয়েছেন তাঁরা হলেন অমিতাভ বচ্চনজি, জয়া বচ্চনজি, আমার ভাই শাহরুখ খানজি, সৌরভ গঙ্গোপাধ্যায়… এরা সবাই কনফার্ম করেছে…”।

এ বছরেই আরও এক চলচ্চিত্র উৎসবের সাক্ষী থেকেছে শহর। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সাতদিন ধরে চলা ওই অনুষ্ঠানে দেখান হয়েছিল ১৬৩টি ছবি। যার মধ্যে ছিল ৪৬টি বিদেশি ছবি, বেশ কিছু ফিচার ছবি ও তথ্যচিত্র। উদ্বোধনী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ দিয়ে হয়েছিল সূচনা। গত বছর কোভিডের বাড়বাড়ন্তের কারণেই অনুষ্ঠান পিছিয়ে এ বছরের এপ্রিলে হয়। তবে এ বার আর করোনার ভয় নেই।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top