News Flash

Image

অনলাইন আরটিআই পোর্টাল চালু সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের তথ্য জানার অধিকারের অনলাইন পোর্টাল বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করল। এদিন জানালেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এ মাসের গোড়ায় আদালত সূত্র জানিয়েছিল, পোর্টাল মোটামুটি তৈরি, যে কোনও সময়ই চালু করা যেতে পারে।

তথ্য জানার অধিকার আইনের মামলাগুলি সরাসরি সম্প্রচারের অনলাইন পোর্টাল সম্পূর্ণ তৈরি বলে এদিন জানান প্রধান বিচারপতি। পোর্টালটি ভারতীয় নাগরিকরা ব্যবহার করতে পারবেন। এখন থেকে অনলাইনে তথ্য জানার অধিকার আইনে আবেদনে করা যাবে। এতদিন শুধুমাত্র ডাকে পাঠানো আবেদনই গ্রহণ করা হতো। আবেদন, আবেদনের মূল্য জমা এবং মূল্য জমার কপি এই তিন ধাপে সহজ ব্যবহারযোগ্য করা হয়েছে পোর্টালকে।
গত মঙ্গলবার এই অনলাইন পোর্টালের পরীক্ষামূলক ভার্সান চালু হয়। এদিন সকালে আদালতের কাজ শুরু হওয়ার প্রাক মুহূর্তে সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি পোর্টাল চালুর কথা ঘোষণা করেন। তিনি বলেন, আর ১৫ মিনিটের মধ্যে এটি কাজ শুরু করবে। গোড়ার দিকে যদি কোনও সমস্যা হয়, তাহলে সেটাও আমরা তাড়াতাড়ি মিটিয়ে ফেলব। আবেদনমূল্য মাত্র ১০ টাকা এবং অনলাইন সিস্টেমে পেমেন্ট অপশন রাখা হয়েছে।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top