News Flash

  • Home
  • বিনোদন
  • রয়েছেন লাইফ সাপোর্টে, অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক
Image

রয়েছেন লাইফ সাপোর্টে, অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক

মুম্বই, ২৪ নভেম্বর (হি.স.): প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে মারা যাননি, তিনি বেঁচে আছেন। মৃত্যু-গুজব খণ্ডন করে জানালেন প্রবীণ অভিনেতার মেয়ে। বিক্রম গোখলের মেয়ে জানিয়েছেন, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁর বাবা এবং লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। এখনও মারা যাননি। তাঁর জন্য প্রার্থনা করুন। প্রবীণ অভিনেতা বিক্রম গোখলের মৃত্যু নিয়ে বুধবার গুজব ছড়িয়েছিল। পরে অভিনেতার মেয়ে জানিয়েছেন, বাবা ভেন্টিলেটর রয়েছেন। কী করা দরকার, তা চিকিৎসকরা ঠিক করবেন।

অভিনেতার স্ত্রীও মৃত্যু গুজব খণ্ডন করেছেন এবং স্বামীর জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে বিক্রমের পারিবারিক বন্ধু রাজেশ দামলে জানিয়েছেন, বিক্রম গোখলের শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক। বিগত ২৪ ঘণ্টা তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছে। চিকিৎসকরা নিজেদের মতো করে চেষ্টা করছেন। অভিনেতা এখন কোমায় রয়েছেন বলে জানা যাচ্ছে।

হাম দিল দে চুকে সনম, খুদা গওয়া, অগ্নিপথের মতো হিন্দি ছবিতে কাজ করেছেন বিক্রম গোখলে। ২০১০ সালে জাতীয় পুরস্কার পান মারাঠি সিনেমা অনুমতির জন্য। তাঁকে শেষ দেখা গিয়েছে শিল্পা শেট্টির নিকাম্মা-তে চলতি বছরের জুন মাসে।

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top