News Flash

  • Home
  • দেশ
  • শনিবার চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে
Image

শনিবার চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স.) : শনিবার রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গার্ড পরিবর্তনের (চেঞ্জ অফ গার্ড) অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বুধবার রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনের সামনের চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান হবে। প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর থেকে গেজেটেড ছুটির দিন ছাড়া সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন পরিদর্শন ছাড়াও রাষ্ট্রপতি ভবন যাদুঘর এবং গার্ড পরিবর্তনের অনুষ্ঠানও দেখতে পাওয়া যাবে।

গেজেটেড ছুটির দিন ছাড়া বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার রাষ্ট্রপতি ভবন পরিদর্শন করা যেতে পারে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার পাঁচটি স্লটে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করা যাবে। দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে লাঞ্চের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দর্শকরা অনলাইনে তাদের স্লট বুক করা যেতে পারে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top