News Flash

  • Home
  • দেশ
  • আফতাবের পলিগ্রাফ টেস্টে অনুমতি দিল আদালত
Image

আফতাবের পলিগ্রাফ টেস্টে অনুমতি দিল আদালত

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.) : শ্রদ্ধা খুনের ঘটনায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত । আফতাব পুনাওয়ালার উপর পলিগ্রাফ টেস্ট করার জন্য আদালতের অনুমতি পাওয়া গিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দিল্লি পুলিশ । আদালত থেকে সেই অনুমতি পাওয়ার পরই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ।

শ্রদ্ধা-খুনের তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে দিল্লি পুলিশ । দিল্লির সাকেট আদালত আজ পুলিশের আর্জিমতো আদালত আফতাবের পলিগ্রাফ পরীক্ষারও অনুমতি দিয়েছে। মঙ্গলবার আদালত থেকে সেই অনুমতি পাওয়ার পরই প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ। সূত্রে খবর, পলিগ্রাফ টেস্টের জন্য প্রয়োজনীয় প্রি-মেডস প্রক্রিয়া এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামীকালই আফতাবের পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে।

এছাড়াও, দিল্লির সাকেট আদালত এদিনই শ্রদ্ধার প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়াল। এদিন সকালে আফতাবকে আদালতে হাজির করা হলে আরও ৪ দিন তাকে পুলিশ হেফাজতে রাখার অনুমতি দেওয়া হয়।

প্রসঙ্গত, লিভইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন আফতাব আমিন পুনাওয়ালা। আজ তাঁকে দিল্লি আদালতে পেশ করা হলে, আদালতে তিনি জানিয়েছেন, ‘হিট অব দ্য মোমেন্টে’ তিনি শ্রদ্ধাকে খুন করেছেন। সঙ্গে আফতাব এও জানিয়েছে, তার বিষয়ে যা যা বলা হচ্ছে, সেগুলি সব সত্য নয়। আফতাব এও জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন এবং যে সব জায়গায় শ্রদ্ধার দেহাংশ ফেলা হয়েছিল, সেই সব জায়গার কথা তিনিই পুলিশকে জানিয়েছেন। তিনি আদালতকে জানিয়েছেন, তদন্তের খাতিরে প্রয়োজনীয় সবরকমভাবে তিনি সাহায্য করবেন। কিন্তু এতদিন হয়ে যাওয়ার কারণে অনেক কিছুই তিনি মনে করতে পারছেন না।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top