News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে ইউএই-র বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে মত বিনিময়
Image

দিল্লিতে ইউএই-র বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে মত বিনিময়

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এস জয়শঙ্কর।

দ্বিপাক্ষিক বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জয়শঙ্কর নিজেই জানিয়েছেন। এক টুইট বার্তায় এস জয়শঙ্কর জানিয়েছেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, কনস্যুলার বিষয়, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি এবং বিভিন্ন আঞ্চলিক হটস্পট সম্পর্কে মত বিনিময় করেছি আমরা। সমৃদ্ধ কথোপকথন আমাদের অংশীদারিত্বের ঘনিষ্ঠতা প্রতিফলিত করেছে।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top