News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমগ্র রাজ্যে আইন-শৃংখলা ব্যবস্থার উন্নতি হয়েছে : মুখ্যমন্ত্রী ডা: সাহা
Image

ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমগ্র রাজ্যে আইন-শৃংখলা ব্যবস্থার উন্নতি হয়েছে : মুখ্যমন্ত্রী ডা: সাহা

আগরতলা, ২২ নভেম্বর (হি. স.) : অতীতের সন্ত্রাসবাদের কালো অধ্যায়ের প্রায় সমাপ্তি ঘটেছে। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সমগ্র রাজ্যে আইন-শৃংখলা ব্যবস্থার উন্নতি হয়েছে। সাথে এখন ত্রিপুরাও ড্রাগসের বিরুদ্ধে এই অঞ্চলের সমস্ত রাজ্যের সাথে হাত মিলিয়ে অভিযান জারি রেখেছে। উত্তর পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আজ আগরতলার প্রজ্ঞাভবনে উত্তর পূর্বাঞ্চলের পুলিশ মহানির্দেশক ও আই জি-দের নিয়ে দু’দিনব্যাপী ২৭তম সম্মেলনের সূচনা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেছেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যসচিব জে কে সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ছাড়াও উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্যের পুলিশ মহানির্দেশক, আই জি, কেন্দ্রীয় সরকারের আই বি সংস্থা, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো সহ বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সাংবাদিকদের জানান, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে মায়ানমার হয়ে চোরা পথে ড্রাগস প্রবেশ করছে। আবার ত্রিপুরাতেও বিভিন্ন রাজ্য তথা দেশের বাইরে থেকে ড্রাগস প্রবেশ করছে। ড্রাগসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের সঙ্গে ত্রিপুরাও ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

তাঁর সাফ কথা, এই সম্মেলনে মূলত ড্রাগস পাচার রোধে কার্যকরি পদক্ষেপের জন্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি পরিকল্পনা গ্রহণ করবে। তাছাড়াও মাদক সংক্রান্ত সমস্যার সমাধান, সন্ত্রাসবাদ, অবৈধ অনুপ্রবেশের বিষয়েও সম্মেলনে আলোচনা হবে।

মুখ্যমন্ত্রী জানান, উত্তর পূর্বাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে। আগের মতো উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদের কালো অধ্যায় প্রায় নেই। তিনি জানান, ত্রিপুরার প্রায় সব সীমান্ত এলাকায় ফ্যান্সিং-এর কাজ হয়ে গেছে, যা কিছু বাকী রয়েছে সেগুলি সম্পন্ন করার জন্য প্রতিনিয়ত বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে।

সাথে তিনি যোগ করেন, অ্যাক্ট ইষ্ট পলিসি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে কাজ করছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি উন্নয়নে যৌথভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী জানান, উত্তর পূর্বাঞ্চলে অষ্টলক্ষ্মী অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। এই সবকিছুই সম্ভবপর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অঞ্চলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির সুবাদে।

তাঁর দাবি, দীর্ঘদিন পর ত্রিপুরায় এমন একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যা রাজ্যবাসীর জন্য অত্যন্ত সুখবর। তিনি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পুলিশ মহানির্দেশক ও আই জি পি-দের এই সম্মেলনের তাৎপর্য উল্লেখ করে এর সার্বিক সফলতা কামনা করেন। প্রসঙ্গত, আগামীকাল এই সন্মেলনের সমাপ্তি হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top