News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রীর তিরস্কারে অপ্রস্তুত হয়ে চটজলদি সাফাই অভিযানে নামলেন মেয়র
Image

মুখ্যমন্ত্রীর তিরস্কারে অপ্রস্তুত হয়ে চটজলদি সাফাই অভিযানে নামলেন মেয়র

কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রীর তিরস্কারে অপ্রস্তুত হয়ে তাঁর আস্থা ভাজন ফিরহাদ হাকিম সোমবার রাতেই সাফাই অভিযানে নামেন। মঙ্গলবার সকালেও চলে পুর অভিযান।

সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন তিনি পুরসভার কাজে খুশি নন। একঘর আমলার সামনেই ফিরহাদকে তিরস্কার করেন তিনি। প্রিন্সেপ ঘাট এবং সংলগ্ন এলাকার অপরিচ্ছন্ন অবস্থা নিয়ে গতকাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ধমকও দেন মুখ্যমন্ত্রী। গতকাল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে রোজ রোজ বলতে হবে কেন? কেন রোজ মনিটরিং হবে না? উদ্যানের মেয়র পারিষদের এটা দেখা উচিত নয়? যেন বাচ্চা ছেলে। রোজ ললিপপ দিতে হবে।’ এরপরেই রাতে গঙ্গার ঘাটে ছুটে যান মেয়র।

রাতেই সপার্ষদ গঙ্গা পাড়ে হাজির হয়ে কলকাতার মেয়র কোথায়, কীভাবে আবর্জনা পড়ে রয়েছে সেসব দেখতে গিয়ে নিজের হাতে কাগজের কাপ তুলে ডাস্টবিনেও ফেলেন। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভার সাফাই কর্মীদের গঙ্গার পাড়ে বিশেষ অভিযানে নামিয়ে দেওয়া হয়। প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, মিলেনিয়াম পার্ক অঞ্চলে আগামী কয়েক দিন জোরদার সাফাই অভিযান চলতে পারে। রং চটা দেওয়াল কিংবা গ্রিলে নতুন রং এর পোচ পড়বে বলেও মনে করা হচ্ছে। শুধু হুগলি নদীর এপার নয় ওপারেও সৌন্দর্যায়নের ব্যবস্থা করতে পারে পুর দফতর।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top