News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল লেহ, উত্তরাখণ্ডের উত্তরকাশিতেও মৃদু ভূকম্পন
Image

৪.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল লেহ, উত্তরাখণ্ডের উত্তরকাশিতেও মৃদু ভূকম্পন

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ। মঙ্গলবার সকাল ১০.০৫ মিনিট নাগাদ লেহ-তে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৬.২৭ অক্ষাংশ ও ৭৬.২৬ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, কার্গিল থেকে ১৯১ কিলোমিটার উত্তরে ও শ্রীনগর থেকে ২৭৭ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

মঙ্গলবারই ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায়। সেখানে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.০। উত্তরকাশিতে মঙ্গলবার বেলা ১১.৫৯ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩০.৮৭ অক্ষাংশ ও ৭৮.২৩ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। লাদাখ অথবা উত্তরাখণ্ড কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top