News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুবার্ষিকী পালন করল বিশালগড় প্রেসক্লাব
Image

প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুবার্ষিকী পালন করল বিশালগড় প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ নভেম্বর৷৷ রাজ্যের শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় স্মরন সভায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয় বিশালগড় প্রেসক্লাবের তরফে৷ ২০১৭ সালের এক অভিশপ্ত দুপুরে প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয় শক্তি টিএসআর হেডকোয়ার্টারে নিষ্ঠুর ও নিশংসভাবে খুন হতে হয়েছিল এই প্রতিভাবান ক্রাইম রিপোর্টারকে৷ শুধু ভারতবর্ষেই নয় আন্তর্জাতিক স্তরেও এই খবর শুধু প্রচারই নয়, ব্যাপক চাঞ্চল্য ও সৃষ্টি হয়েছিল৷ এরপর রাজ্যের সাংবাদিকরা সিবিআই তদন্তের দাবি করে রাষ্ট্রপতির দরবারেও গিয়েছিলেন৷ কিন্তু আজ পর্যন্ত এই সাংবাদিক হত্যার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে৷ এই সুদীপ দত্ত ভৌমিক কে নিয়ে রাজনৈতিক ব্যাপারীরাও নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যাপক তৎপর হয়ে উঠেছিলেন৷সোমবার সন্ধ্যা পাঁচটায় বিশালগড় প্রেসক্লাবে উনার প্রতিকৃতিতে মাল্যদান এবং উনার আত্মার সৎগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top