News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইক চোরকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা
Image

বাইক চোরকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ নভেম্বর৷৷  গণধোলাই দিয়ে এক বাইক চোরকে আটক ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা৷ ঘটনা উত্তর জেলার যুবরাজনগর বিধানসভার রাজনগর গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে৷জানা গেছে,রবিবার রাত আটটা নাগাদ রাজনগর গ্রামের বাসিন্দা জয়ন্ত শীল নামের এক ব্যক্তি নিজের বাইক নিয়ে প্রতিবেশীর বাড়িতে গেলে সেখান থেকে বাইক চুরি হয়ে যায়৷পর এলাকার লোকজন থেকে তিনি জানতে পারেন সুধীর দেবনাথ নামে এক যুবক বাইকটি চুরি করে পালিয়েছে৷ সেই খবর শুনে বাইক মালিক খোঁজাখুঁজি শুরু করলে অবশেষে রাত বারোটা নাগাদ ঐ গ্রাম থেকেই সুধীরকে আটক করে সানীয় জনতা৷ তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালালে কোন সদোত্তর পাওয়া যায়নি৷পরে তার কাছ থেকে উদ্ধার হয় বাইকের চাবি৷ তখন শুরু হয় গণধোলাই৷ অবশেষে গণধোলাইয়ের পর অভিযুক্ত বাইক চুরির কথা স্বীকার করে৷পরে তার জবানবন্দি অনুসারে ধর্মনগর থানা এলাকা থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইক৷এদিকে গণদোলাইয়ের পর গুরুতরভাবে আহত হয়ে পড়ে অভিযুক্ত বাইক চোর৷ তারপর দমকল কর্মী ও ধর্মনগর থানার পুলিশের তৎপরতায় আহত বাইক চোরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷এদিকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ শিবু রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ জানিয়েছেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top