News Flash

  • Home
  • খেলা
  • কেরালায় জাতীয় অনূর্ধ্ব-২৫ ক্রিকেটে গুজরাটের কাছেও হারলো ত্রিপুরা
Image

কেরালায় জাতীয় অনূর্ধ্ব-২৫ ক্রিকেটে গুজরাটের কাছেও হারলো ত্রিপুরা

ত্রিপুরা: ১৯৫ (৪৯.২ ওভার)

গুজরাট: ২০১/৩ (৩০.১ ওভার)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। ভুল ত্রুটি গুলো শুধরে উন্নতির পরিবর্তে রাজ্য দলের কিছুটা অবনতি ঘটেছে। বিপক্ষে গুজরাট। পরাজয় ৭ উইকেটের ব্যবধানে। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ২৫ পুরুষদের স্টেট এ ট্রফি ক্রিকেটে গ্রুপ ই-তে ত্রিপুরা খেলছে আরো পাঁচটি রাজ্যের সঙ্গে ইতিমধ্যে দুটো ম্যাচ সম্পন্ন। রবিবারে মহারাষ্ট্রের কাছে ১২৫ রানে হারের পর, আজ সোমবার দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা হেরেছে গুজরাটের কাছে সাত উইকেটের ব্যবধানে। তিরুবানন্তপুরমের স্পোর্টস হাব ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুতে টস জিতে গুজরাট প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শ্রীদামের নেতৃত্বাধীন ত্রিপুরা দল প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার ৪ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম দেবনাথের ৩৮ রান, ইন্দ্রজিৎ দেবনাথের ৩৬ রান এবং অর্কপ্রভ সিনহার ২৬ রান উল্লেখ করার মতো। গুজরাটের বোলার জয় বীর সিনহা একাই পাঁচটি উইকেট পেয়েছে ২৭ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট দল ৩০ ওভার ১ বল খেলে ৩ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার উরবিল প্যাটেলের ৯৩ রান এবং অধিনায়ক হিংরাজিয়ার ৪১ রান দলকে সহজে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। উরভিল ৭০ বল খেলে ১১ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৩ রান সংগ্রহ করে। ত্রিপুরা দলের বিক্রম দেবনাথ, শংকর পাল ও শ্রীদাম পাল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। ত্রিপুরা দলের পরবর্তী খেলা ২৫ নভেম্বর শুক্রবার, তিরুবানন্তপুরমে সেন্ট জেভিয়ার্স কে সি এ গ্রাউন্ডে, পাঞ্জাবের বিরুদ্ধে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top