News Flash

  • Home
  • খেলা
  • এমবিবি স্টেডিয়ামেও রানের বন্যা দেবাদৃতা, পূজার জোড়া শতরান
Image

এমবিবি স্টেডিয়ামেও রানের বন্যা দেবাদৃতা, পূজার জোড়া শতরান

অরুন্ধতীনগর: ৫০৬/৩(৫০)

আগরতলা: ২৫/১০(২২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।। মহিলা ক্রিকেটাররা আজও রানের বন্যা বইয়ে দিয়েছে। যদিও আজ পাঁচ শতাধিক রানের ইনিংসের খোঁজ মিলেছে এমবিবি স্টেডিয়ামে। প্রতিপক্ষ আগরতলা কোচিং সেন্টার অনেকটাই দুর্বলতার দল। পাহাড় প্রমাণ স্কোরের সামনে আগরতলা কোচিং সেন্টার মাত্র ২৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। অরুন্ধতীনগর প্লে সেন্টার ৪৮১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় এডি নগরের এটি প্রথম ম্যাচে প্রথম জয়। এক কথায় আগামী ২৫ ডিসেম্বর চাম্পামুরার বিরুদ্ধে খেলাটি হবে গ্রুপের ফাইনাল ম্যাচ। যে দল জয়ী হবে, তারাই টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এমবিবি স্টেডিয়ামে আজকের খেলায় টস জিতে অরুন্ধতীনগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবাদ্রিতা দেবের ১৫৫ রান, পূজা পালের অপরাজিত ১৮০ রান এবং অনামিকা দাসের ৭২ রান উল্লেখযোগ্য। দেবাদৃতা ১৬০ বল খেলে ২৯ টি বাউন্ডারি হাঁকিয়ে ১৮৫ রান পায়। পূজা পাল ৭৮ টি বল খেলে ৩৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৮০ রানে অপরাজিত থাকে। জবাবে ব্যাট করতে নেমে আগরতলা কোচিং সেন্টার ২২ ওভার খেলে ২৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অরুন্ধতীনগর সুইটি সিনহা ১ রানে তিনটি, মাম্পি দেবনাথ ও নিবেদিতা দাস দুজনে দুই করে রান দিয়ে দুটি করে উইকেট তুলে নিয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top