News Flash

  • Home
  • দেশ
  • শ্রমিক অসন্তোষে কারখানায় শ্রমিকদের অবস্থান বিক্ষোভ
Image

শ্রমিক অসন্তোষে কারখানায় শ্রমিকদের অবস্থান বিক্ষোভ

বাঁকুড়া, ২১ ডিসেম্বর (হি. স.) : কারখানার কর্তৃপক্ষ বেতন সংক্রান্ত চুক্তি না মানায় বাঁকুড়ার বড়জোড়া হাট আশুড়িয়া শিল্পতালুকে ” কালীমাতা ভ্যাপার” নামে এক বেসরকারি কারখানায় শ্রমিকরা সোমবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করে।এর ফলে কারখানার কাজ ব্যাহত হয়।

বিক্ষোভরত শ্রমিকদের বক্তব্য, বেতন সংক্রান্ত নূন্যতম চুক্তি মালিকপক্ষ অগ্রাহ্য করেছে।এবিষয়ে বার বার আবেদন করা সত্বেও টালবাহানা করে চলেছে কারখানার কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবী তাদের মাত্র দৈনিক ২৩০টাকা, কারো তিনশ টাকা দৈনিক মজুরিতে কাজ করানো হচ্ছে।আমাদের সাথে কোনও চূক্তি ও করছে না।আজ আলোচনায় বসার কথা থাকলেও আজ ফের তা বাতিল করে।তাদের বক্তব্য, সরকারি নিয়মে নূন্যতম বেতন প্রদান মালিকপক্ষ যতক্ষণ না মানছে ততদিন তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবে না।অন্যদিকে মালিকপক্ষ শ্রমিকদের অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের কোন কথা জানাতে অস্বীকার করেছে। স্থানীয় বিধায়ক অলোক মুখার্জী বলেন আমি এখন বিধানসভায় আছি।ওই কারখানার শ্রমিকদের দাবী নায্য।বাঁকুড়ায় ফিরে তিনি কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসবেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top