News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থান থেকে ১৩ কেজি হেরোইন সহ দুজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ
Image

রাজস্থান থেকে ১৩ কেজি হেরোইন সহ দুজনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

চণ্ডীগড়, ২১ নভেম্বর (হি.স.) : সোমবার রাজস্থানে থেকে আসা ১৩ কেজি হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৯১ কোটি টাকা। ধৃতরা রাজস্থানের বাসিন্দা এবং জম্মু ও কাশ্মীর থেকে পঞ্জাবে হেরোইন নিয়ে এসেছিল।

পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ গৌরব যাদব টুইটারের মাধ্যমে জানিয়েছেন, অভিযুক্ত দুজনই জম্মু থেকে একটি গাড়িতে এই বিশাল মাদকের চালান নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের দল এসে ধরে ফেলে। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়। অভিযুক্তরা হলেন রাজস্থানের শ্রীগঙ্গানগরের বাসিন্দা সুখবীর সিং কালা এবং টিব্বি হনুমানগড় গ্রামের বাসিন্দা বিন্দু ওরফে বিন্ডার। পুলিশ এই দুই পাচারকারীর কাছ থেকে ৯১ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। উভয় চোরাকারবারী এই চালান নিয়ে রাজস্থানে পৌঁছেছিল, তবে দল তাদের ধাওয়া করে ধরতে সফল হয়েছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top