News Flash

Image

করিমগঞ্জে ২১-তম বইমেলা ৩০ নভেম্বর থেকে

করিমগঞ্জ (অসম) ২০ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যো গে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২১-তম বইমেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। আজ রবিবার সাংবাদিক সম্মেলনে বইমেলা কমিটির সম্পাদক গৌতম চক্রবর্তী এই খবর দিয়ে বলেন, ৩০ নভেম্বর বিকেল চারটায় বইমেলার উদ্ভোধন করবেন জেলাশাসক মৃদুল যাদব। আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের সাহিত্য অকাডেমি পুরস্কারপ্রাপ্ত শাকুর মজিদ এবং কাছাড় ক্যা নসার হাসপাতালের প্রধান ডা. রবি কান্নান উপস্থিত থাকবেন।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং পুরপতি রবীন্দ্র দেব সহ অন্যদরা উপস্থিত থাকবেন। এবারের বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ গুয়াহাটি ও বরাক উপত্যমকার খ্যা তনামা প্রকাশক সংস্তাগুলি যোগদান করবে। মোট ১৪ থেকে ১৫টি স্টল বসবে মেলা চত্বরে। মেলায় প্রবেশের জন্য ন্যূনতম প্রবেশমূল্যে রাখা হলেও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে, জানান গৌতম চক্রবর্তী।

অন্যষদিকে বইমেলা কমিটির তরফে এদিন কবি-লেখক নারায়ণ মোদক বলেন, নির্ধারিত মঞ্চে প্রতিদিন বিকালে আলোচনাসভা, কবিতা পাঠ সহ সাহিত্যর আসর অনুষ্ঠিত হবে। বইমেলা চত্বরে নির্ধারিত মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা ও সংগঠনের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন বলে জানান বিষ্ণুপদ নাগ। এছাড়া থাকবে স্থানীয় খ্যা তনামা শিল্পীদের এককনৃত্যা ও গীতের অনুষ্ঠান।
রবিবারের সাংবাদিক সম্মেলনে বইমেলা কমিটির তরফে গীতা সাহা, গৌতম চৌধুরী, সুদীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top