নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় ত্রিপুরা পুলিশ কোন অংশে কম নয়৷ রবিবার প্রজ্ঞাভবনে বিভিন্ন থানার ওসিদের সাথে বৈঠক করার পর এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷
রবিবার রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত ওসিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ রাজধানীর প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক৷ বৈঠকে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন আইন আইনের পথে চলবে৷ কোন অবস্থায় তার থেকে পিছু হাঁটলে চলবে না৷ অন্যান্য রাজ্যের পুলিশের তুলনায় ত্রিপুরা পুলিশ কোন অংশে কম নয়৷ ত্রিপুরা পুলিশের যথেষ্ট সুনাম রয়েছে৷ টিএসআর-এরও যথেষ্ট সুনাম রয়েছে৷ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা৷ পুলিশের কিছু কিছু সমস্যা রয়েছে৷ সেই সকল সমস্যা গুলির সমাধান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

নশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ঃ মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী
খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…
আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ
মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…
আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর
আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…
‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান
কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

















