News Flash

  • Home
  • দিনের খবর
  • চোরকে চোর বলতে শিখুন, মুখ্যমন্ত্রীর কাছে পোস্টকার্ড চিঠিতে আবেদন বিজেপির যুব মোর্চার
Image

চোরকে চোর বলতে শিখুন, মুখ্যমন্ত্রীর কাছে পোস্টকার্ড চিঠিতে আবেদন বিজেপির যুব মোর্চার

সিউড়ি, ১৯ নভেম্বর (হি. স.) : “চোরকে চোর বলতে শিখুন”- যারা কয়লা, গরু, চাকরি নিয়ে দুর্নীতি করেছে, তারা ভুল নয়- চুরি করেছে। ভুল বলে তাদের পাপকে লঘু না করে ‘চোর’ বলার সৎ সাহস রাখুন”। এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ঠিকানায় চিঠি পাঠালো বিজেপির বীরভূম জেলা যুব মোর্চা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবেককে জাগ্রত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে চিঠিতে।

শনিবার এমনি অভিনব পদ্ধতিতে পোস্টকার্ড চিঠি পাঠানো হল হরিশ চ্যাটার্জী স্ট্রিটের ঠিকানায়। এদিন বেলার দিকে বিজেপির যুব মোর্চার নেতা কর্মীরা জমায়েত হন সিউড়ির দলীয় অফিসে। সেখানেই শতাধিক ছাপানো পোস্টকার্ড তুলে দেওয়া হয় কর্মী সমর্থকদের হাতে। পোস্টকার্ড হাতে মিছিল করে সিউড়ি প্রধান ডাক ঘরে হাজির হন মোর্চার কর্মী সমর্থকেরা। সেখানে ডাক বক্সে একে একে পোস্টকার্ড জমা দেন তারা। এই অভিনব উদ্যোগের নেতৃত্ব দেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। তিনি বলেন, “রাজ্যে বলি, পাথর, কয়লা থেকে চাকরি চুরি হচ্ছে। মুখ্যমন্ত্রী চোরদের সমর্থন করে চুরিকে ভুল বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই আমরা ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রীর বিবেক জাগ্রত করার প্রথম করে চিঠি পাঠালাম। আমাদের দাবি অবিলম্বে আন্দোলনকারী যোগ্য ছেলেমেয়েদের চাকরি দিতে হবে”।

Releated Posts

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top