News Flash

  • Home
  • খেলা
  • কেরালায় রবিবার অনূর্ধ্ব-২৫ ত্রিপুরা – মহারাষ্ট্র ম্যাচ
Image

কেরালায় রবিবার অনূর্ধ্ব-২৫ ত্রিপুরা – মহারাষ্ট্র ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। শেষ প্রস্তুতি সেরে নিলেন শ্রীদাম পাল-‌রা। মহারাষ্ট্রের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে। তিরুবন্তপূরমের সেন্ট জেভিয়ার্স কে সি এ স্টেডিয়ামে হবে দুদলের সীমিত ওভারে ম্যাচটি। অনূর্ধ্ব-‌২৫ একদিবসীয় ক্রিকেটে। ওই ম্যাচে মাঠে নামার আগে শনিবার প্রস্তুতি সেরে নিলেন শঙ্কর পাল-‌রা। শ্রীদাম পালের নেতৃত্বে ত্রিপুরার মরশুমের শুরুটা জয় দিয়েই হবে আশা করছেন ক্রিকেট  প্রেমীরা। দুটি প্রস্তুতি ম্যাচে হারলেও ভালো লড়াই ছুড়ে দিয়েছিলেন অর্কপ্রভ সিনহা-‌রা। আর ওই লড়াই মহারাষ্ট্র ম্যাচে ত্রিপুরাকে এগিয়ে রাখবে মনে করছেন টিম ম্যানেজমেন্ট। তিরুবন্তপূরমের উইকেট ব্যাটসম্যানদের সহায়ক। তাই একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়েই প্রথম একাদশ গড়ার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা। তবে আজ সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আজ টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নেবে ত্রিপুরা। এবং বিপক্ষের ঘাড়ে বড় স্কোর চাপানোর চেষ্টা করা হবে। দলের হয়ে সম্ভবত গোড়াপত্তন করবেন অর্কপ্রভ সিনহা এবং পল্লব দাস। এরপর যথাক্রমে আসবেন দলনায়ক শ্রীদাম পাল, ঋতুরাজ দেবনাথ, কিষান মুড়াসিং, সহ অধিনায়ক শঙ্কর পাল। অলরাউন্ডার হিসাবে প্রথম একাদশে থাকবেন অপূর্ব বিশ্বাস, অমরেশ দাস, বিক্রম দেবনাথ এবং স্বরব সাহানি। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। কোচ জয়ন্ত দেবনাথের তীক্ষ্ম নজর ছিলো অনুশীলনের সময়। কোনও ক্রিকেটার ভুল করলেই সঙ্গে সঙ্গেই শুধরে দেওয়ার চেষ্টা করেছেন কোচ। ত্রিপুরা ২১ নভেম্বর গুজরাট, ২৫ নভেম্বর পাঞ্জাব, ২৭ নভেম্বর মিজোরাম,২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১ ডিসেম্বর চন্ডিগড়ের বিরুদ্ধে খেলবে। এদিন অনুশূলনের শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘক্ষণ ব্যাটে-‌বলের লড়াই সেরে নেওয়া হয়। অনুশীলনে গোটা দলই যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top