ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। শেষ প্রস্তুতি সেরে নিলেন শ্রীদাম পাল-রা। মহারাষ্ট্রের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে মাঠে নামার আগে। তিরুবন্তপূরমের সেন্ট জেভিয়ার্স কে সি এ স্টেডিয়ামে হবে দুদলের সীমিত ওভারে ম্যাচটি। অনূর্ধ্ব-২৫ একদিবসীয় ক্রিকেটে। ওই ম্যাচে মাঠে নামার আগে শনিবার প্রস্তুতি সেরে নিলেন শঙ্কর পাল-রা। শ্রীদাম পালের নেতৃত্বে ত্রিপুরার মরশুমের শুরুটা জয় দিয়েই হবে আশা করছেন ক্রিকেট প্রেমীরা। দুটি প্রস্তুতি ম্যাচে হারলেও ভালো লড়াই ছুড়ে দিয়েছিলেন অর্কপ্রভ সিনহা-রা। আর ওই লড়াই মহারাষ্ট্র ম্যাচে ত্রিপুরাকে এগিয়ে রাখবে মনে করছেন টিম ম্যানেজমেন্ট। তিরুবন্তপূরমের উইকেট ব্যাটসম্যানদের সহায়ক। তাই একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়েই প্রথম একাদশ গড়ার পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা। তবে আজ সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আজ টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নেবে ত্রিপুরা। এবং বিপক্ষের ঘাড়ে বড় স্কোর চাপানোর চেষ্টা করা হবে। দলের হয়ে সম্ভবত গোড়াপত্তন করবেন অর্কপ্রভ সিনহা এবং পল্লব দাস। এরপর যথাক্রমে আসবেন দলনায়ক শ্রীদাম পাল, ঋতুরাজ দেবনাথ, কিষান মুড়াসিং, সহ অধিনায়ক শঙ্কর পাল। অলরাউন্ডার হিসাবে প্রথম একাদশে থাকবেন অপূর্ব বিশ্বাস, অমরেশ দাস, বিক্রম দেবনাথ এবং স্বরব সাহানি। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। কোচ জয়ন্ত দেবনাথের তীক্ষ্ম নজর ছিলো অনুশীলনের সময়। কোনও ক্রিকেটার ভুল করলেই সঙ্গে সঙ্গেই শুধরে দেওয়ার চেষ্টা করেছেন কোচ। ত্রিপুরা ২১ নভেম্বর গুজরাট, ২৫ নভেম্বর পাঞ্জাব, ২৭ নভেম্বর মিজোরাম,২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১ ডিসেম্বর চন্ডিগড়ের বিরুদ্ধে খেলবে। এদিন অনুশূলনের শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘক্ষণ ব্যাটে-বলের লড়াই সেরে নেওয়া হয়। অনুশীলনে গোটা দলই যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে।

কেরালায় রবিবার অনূর্ধ্ব-২৫ ত্রিপুরা – মহারাষ্ট্র ম্যাচ
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















