News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক অশান্তির জেরে ফাঁসিতে ব্যবসায়ীর আত্মহত্যা
Image

পারিবারিক অশান্তির জেরে ফাঁসিতে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷  পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মধুপুর বাজারের ব্যবসায়ী গ্রিল ফ্যাক্টরির মালিক শংকর সাহা৷ বাড়ি মধুপুর সাহাপাড়ায়৷ জানা যায় বিয়ের পর থেকেই পারিবারে অশান্তি লেগে রয়েছে স্ত্রীর সাথে৷ বিয়ের ৬ বছর পর এক কন্যা সন্তানকে নিয়ে স্ত্রী বাপের বাড়িতে আশ্রয় নেয়৷ পরবর্তী সময়ে পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে মদ্যপানের নেশায় আসক্ত হয়ে পড়ে ব্যবসায়ী৷ যদিও জানা যায় স্ত্রী ও মেয়ের সংসার প্রতিপালনের জন্য টাকা দিয়ে থাকেন৷ অন্যদিকে নিজ বাড়িতে রয়েছে আরো তিন ভাই৷ শুক্রবার রাতে মদ্যপান করে এসে বাড়ির মধ্যে পারিবারিক ঝামেলায় লিপ্ত হন শংকর সাহা৷ পরবর্তী সময়ে নিজ ঘরে শুয়ে পড়েন৷ শনিবার সকালে দোকানে না আসায় এক কর্মচারী বাড়িতে গিয়ে দরজার মধ্যে ডাকাডাকি করেন৷ দরজা না খোলায় ঘরের অন্য দরজা ভেঙ্গে  দেখতে পান ফাঁসিতে আত্মহত্যা করেছেন শংকর সাহা৷ মধুপুর থানায় পুলিশ  ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top