News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাফাই কর্মীদের সন্তানদের সুযোগ সুবিধা প্রদানে পুর নিগমের বৈঠক অনুষ্ঠিত
Image

সাফাই কর্মীদের সন্তানদের সুযোগ সুবিধা প্রদানে পুর নিগমের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ আগরতলা পুর নিগমের সাফাই কর্মচারীদের সন্তানদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে শনিবার  সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে অবগত করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷
তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে পুর নিগমের সাফাই কর্মচারীদের সন্তানদেরকে বছরে ৩৫০০ টাকা করে প্রদান করা হবে৷ এই ক্ষেত্রে যারা বিভিন্ন হোস্টেলে থাকবে তাদের বছরে সাত হাজার টাকা করে দেওয়া হবে৷ প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাবে সাত হাজার এবং তৃতীয় থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা পাবে ৮ হাজার টাকা৷ প্রতি ঘড়ের সমস্ত সন্তান এই প্রকল্পের আওতায় আসবে৷ এই প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মচারীদের সন্তানরা প্রত্যেকের সঙ্গে পড়াশুনায় অংশ গ্রহণ করতে পারবে৷ আগামী দিনে রাজ্যের উন্নয়নে তারা কাজ করতে পারবে৷ এই প্রকল্প গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান মেয়র৷ পুর নিগম নিজস্ব আয় থেকে এই অর্থ প্রদান করছে৷ এখন পর্যন্ত ১০৮৭ জন আবেদন করেছেন বিশেষ প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য৷ সাফাই কর্মচারীদের জীবনের মান উন্নয়নের জন্য এই প্রকল্প কার্যকর করা হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ মোট সাফাই কর্মীর সংখ্যা ২৫৮০ জন৷ ৫০০ টি হেলথ কার্ড সাফাই কর্মীদের দেওয়া হয়েছে৷  এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, শ্রম দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, তপশিলী উন্নয়ন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস এবং আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার ডা: শৈলেশ কুমার যাদব৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top