News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৩-এর মার্চে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অ্যান্টনি জানালেন গুরুত্বপূর্ণ সফর
Image

২০২৩-এর মার্চে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অ্যান্টনি জানালেন গুরুত্বপূর্ণ সফর

নয়াদিল্লি ও সিডনি, ১৮ নভেম্বর (হি.স.): আগামী বছরের মার্চ মাসে ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন। ২০২৩ সালের মার্চ মাসে ভারতে তাঁর সফরকে ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে অ্যান্টনি আলবেনিজ জানিয়েছেন, “আমি মার্চ মাসে ভারত সফরে যাচ্ছি। আমরা ভারতে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাব এবং এটি একটি গুরুত্বপূর্ণ সফর হবে। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে৷ প্রধানমন্ত্রী মোদী পরের বছর কোয়াড লিডারদের বৈঠকের জন্য অস্ট্রেলিয়া আসবেন এবং তারপরে আমি জি-২০ শীর্ষ বৈঠকে ভারতে যাব।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ আরও জানিয়েছেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করেছি, যেখানে আমরা অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতা চুক্তির চূড়ান্তকরণ নিয়ে আলোচনা করেছি, যেটিকে আমরা অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি।” প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মিলিত হয়েছিলেন ভারত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top